করোনা: অনলাইন বট চালু যুক্তরাষ্ট্রে

২২ মার্চ, ২০২০ ১৭:২২  
কভিড-১৯ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনমনে আতঙ্কে ছড়াচ্ছে, সঙ্গে ছড়াচ্ছে গুজবও। কঠিন এই সময়ে নাগরিকদের ২৪ ঘণ্টা স্বাস্থ্য সেবা দিতে অনলাইন বট চালু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের (সিডিসি) এই বটটির নাম ক্লারা। কারও মধ্যে সত্যিই করোনার উপসর্গ আছে কী না তা জানতে সাহায্য করবে ক্লারা।